ঢাকাFriday , 8 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বই পড়ে পুরস্কার পেল দেড় হাজার শিক্ষার্থী

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ে পুরস্কার পেল রাজশাহীর প্রায় দেড় হাজার শিক্ষার্থী।
শুক্রবার সকালে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
হাসান আজিজুল হক বলেন, লাইব্রেরি হলো জ্ঞানের সমুদ্র। পৃথিবীর বিখ্যাত সব মনীষীর চিন্তারাশি সমুদ্রের সুবিশাল জলের ন্যায় লাইব্রেরিতে আবদ্ধ থাকে। তাই লাইব্রেরিতে প্রবেশ করে এসব মহান মানুষদের সাথে পরিচিত হতে হবে। তাদের বই থেকে পাওয়া জ্ঞান আমাদের নিজেদের মধ্যে ধারণ করে আগামীতে দেশ ও সমাজের কাজে লাগাতে হবে।
দুইবার এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এমএ মুহিত শিক্ষার্থীদের এভারেস্ট বিজয়ের গল্প শোনান।
তিনি বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই একটা করে এভারেস্ট আছে, আর এই এভারেস্টটা হলো তার স্বপ্ন। তাই চেষ্টা করলে প্রত্যেকেই স্বপ্নের এভারেস্ট জয় করতে পারে।
অনুষ্ঠানের অতিথি অভিনেতা খায়রুল আলম সবুজ পুরস্কারপ্রাপ্তদের বই পড়ে চিন্তার জায়গায় সৎ হওয়ার পরামর্শ দেন।
বিশ্বসাহিত্য কেন্দ্র জানায়, তাদের বইপড়া কর্মসূচিতে ২০১৮ সালের প্রথমেই রাজশাহী নগরীর ৩৫টি স্কুলের প্রায় চার হাজার শিক্ষার্থীকে সদস্য করা হয়েছিল। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তাদের মোট ১৬টি বই পড়তে দেওয়া হয়। পড়া শেষে নেওয়া হয় পরীক্ষা। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক হাজার ৪১৮ জন শিক্ষার্থীকে দেওয়া হলো পুরস্কার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান, বিশ্বসাহিত্য কেন্দ্রের নাটোর শাখার সংগঠক অধ্যাপক অলক মৈত্র, শিক্ষাবোর্ড স্কুলের অধ্যক্ষ তাইফুর রহমান, গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ তানভীর হোসাইন এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের রাজশাহী শাখার পূর্বতন সংগঠক ও নাগরিক অধিকার কর্মী আহমেদ সফিউদ্দিন।