ঢাকাFriday , 8 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সিলিন্ডারের আগুনে ঝলসে শিশু নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় শুক্রবার গ্যাস সিলিন্ডারের আগুনে ঝলসে এক শিশু নিহত হয়েছে। নিহত তোয়া বেনাপোলের পাটবাড়ীর বাদশা মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মা সুমাইয়া খাতুন পানি আনতে যাওয়ার ফাঁকে শিশু তোয়া খেলতে খেলতে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দেয়। তখন সে পাশে আগুন নিয়ে খেলছিল। এক পর্যায়ে সিলিন্ডারের গ্যাসে আগুন ধরে যায়। এতে আগুনে ঝলসে যায় তোয়ার পুরো শরীর এবং সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।