ঢাকাFriday , 8 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের ৫ উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের পাঁচটি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শান্তি মনি চাকমা।
অনুষ্ঠানে পাঁচ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।