ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে : ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সংগঠনকে শক্তিশালী করে জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ সব কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে প্রত্যেকটি মামলাতেই তিনি জামিন যোগ্য, এইসব মামলায় অন্য যাদের নাম আছে তাদের সকলের জামিন হয়ে গেছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটক রাখা হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের বিরোধী দলের নেতা-কর্মীদের নামে ৯৮ হাজারোর বেশি মামলা দেয়া হয়েছে, আসামির সংখ্যা ২৫ লাখের ওপরে। এইভাবে তারা অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছে। এভাবেই তারা ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।’
ফখরুল বলেন, ‘এই দেশের মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়েছে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়েছে। সুতারাং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথমে খালেদা জিয়াকে মুক্ত করত হবে। সেই জন্য সংগঠনকে শক্তিশালী করে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।