ঢাকাWednesday , 6 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাদেরের সাথে খালেদার তুলনা লজ্জাজনক

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের চিকিৎসার স‌ঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি খা‌লেদা জিয়ার চি‌কিৎসার তুলনা করা লজ্জাজনক ব‌লে ম‌নে ক‌রেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি ব‌লেন, ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তিনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন। তার সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা দুঃখজনক ও লজ্জাজনক।
মাহবুব-উল আলম হা‌নিফ ব‌লেন, ওবায়দুল কা‌দে‌রের সাথে দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার তুলনা করা ঠিক হবে না। তাছাড়া, ওবায়দুল কাদেরকে প্রথমদিকে দেশেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যখন তার অবস্থা সংকটাপন্ন তখন তাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিকই আছে।
ওবায়দুল কাদেরের সুস্থতা প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, সব দিক থেকেই তিনি ভালো আছেন, তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। দুই-এক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন।আমাদের দেশের কার্ডিওলজির ডাক্তারসহ সিঙ্গাপুরের ডাক্তার তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থাতেও জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। জনগণ তাদের বিরুদ্ধে ছিল। এখন ক্ষমতায় না থাকা অবস্থায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দেউলিয়া হয়ে গেছে। বিএনপির কর্মসূচি নিয়ে জনগণ এখন আর ভাবছে না। তারা সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দেউলিয়া দল। মানববন্ধনসহ এ ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে, এতে করে কোনো ফল আসবে না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও উপ-দপ্তর সম্পাদক সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।