ঢাকাTuesday , 5 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি থেকে নির্বাচিতরা শপথ না নিয়ে ভুল করছেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিয়ে ভুল করছেন।
তিনি বলেন, ‘বিএনপি নেতারা শপথ নিয়ে সংসদে যোগ দিলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। আর সংসদে তারা সব বিষয়ে কথা বলতে পারবেন। কোনো বাধা দেওয়া হবে না। প্রেসক্লাবে বক্তব্য আর ব্রিফিং করে বিএনপির কোনো লাভ হবে না। বরং সংসদে আসলে তাদেরকে সহযোগিতা করা হবে।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রয়াত জননেতা আব্দুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রাক্তন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।