ঢাকাTuesday , 12 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি মাসেই শুটিংয়ে ফিরছেন সাইমন-মাহি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘হিরো: দ্য সুপারস্টার’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমার নির্মাতা বদিউল আলম খোকন। ২০১৭ সালের শেষের দিকে সাইমন-মাহিকে নিয়ে তিনি নির্মাণ শুরু করেন ‘আমার মা আমার বেহেশত’ সিনেমা। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের কারণে দীর্ঘ দিন সিনেমাটির শুটিং বন্ধ ছিল। এবার বিরতি ভেঙ্গে চলতি মাসেই সিনেমাটির শেষ লটের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এই পরিচালক।
এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘চলতি মাসেই এর শেষ লটের শুটিং শুরু করব। একটানা শুটিং করে এর কাজ শেষ করব। তবে এখনো সঠিক তারিখ বলতে পারছি না। কারণ আমার চোখে একটু সমস্যা হয়েছে। অপারেশন করার পর শুটিংয়ের সঠিক তারিখ বলতে পারব। তবে ২০-২৫ ফেব্রুয়ারির মধ্যে শুটিং শুরু করব।’
সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলাম। এছাড়া পরিচালক সমিতির নির্বাচনের কারণে নির্মাতারাও সিনেমার শুটিং করতে পারেননি। অনেক দিন পর শুটিংয়ে ফিরছি। এখন থেকে নিয়মিত হচ্ছি।’
২০১৭ সালের ১ ডিসেম্বর বিএফডিসিতে এ সিনেমার দৃশ্যায়নের কাজ শুরু হয়। এরপর পুবাইলসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। এ সিনেমায় সাইমনের মায়ের চরিত্রে অভিনয় করছেন সুচরিতা। আর তার বাবার চরিত্রে রয়েছেন অভিনেতা আলীরাজ।