ঢাকাMonday , 11 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধছেন না আলিয়া-রণবীর?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা করন জোহরের পরবর্তী সিনেমা ‘তখত’। প্রথমবারের মতো ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এতে এক ঝাঁক তারকা অভিনয় করবেন।
এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সিনেমাটিতে ভিকি কৌশলকে দেখা যাবে মুঘল বংশের ষষ্ঠ সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে। রণবীর সিং অভিনয় করবেন আওরঙ্গজেবের বড় ভাই দারা শিকোহর ভূমিকায়। দারা শিকোহর স্ত্রী নাদিরা বানু বেগমের চরিত্র অভিনয় করবেন আলিয়া ভাট।
এ দিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটিতে রণবীর সিং অভিনয় করবেন আওরঙ্গজেবের বড় ভাই দারা শিকোহর ভূমিকায়। কিন্তু তার স্ত্রী নাদিরা বানু বেগমের চরিত্রে আলিয়া ভাট অভিনয় করবেন না। তবে সিনেমাটির কোন চরিত্রে আলিয়া অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানা যায় নি।
এর আগে সিনেমা প্রসঙ্গে করন জোহর জানিয়েছিলেন, মুঘল সিংহাসন ও ঐতিহাসিক যুদ্ধ নিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে। এতে একটি পরিবারের গল্প দেখানো হবে। সিনেমাটিতে অভিনয় করবেন অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডনেকার প্রমুখ। কিন্তু এতে কার চরিত্র কী হবে তা নিয়ে মুখ খোলেননি করন।
উচ্চ আকাঙ্ক্ষা, লোভ, প্রতারণা, ভালোবাসা ও সিংহাসনের উত্তরাধিকার নিয়ে লড়াই দেখা যাবে ‘তখত’ সিনেমায়। এটির মূল বিষয়বস্তু ভালোবাসা ও যুদ্ধ। ২০২০ সালে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।