ঢাকাMonday , 11 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই কূলই সামলাবেন দেব

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টলিউড অভিনেতা দেব। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রযোজক হিসেবেও বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন এই অভিনেতা। চলতি বছর তিনটি সিনেমায় অভিনয় করবেন এবং চার থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন বলে জানিয়েছেন দেব।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত এই অভিনেতা। চলতি বছরই অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারের চাপও তার ওপর থাকছে।
রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও শুটিং একসঙ্গে কীভাবে সামলাবেন? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘‘নির্বাচন সংক্রান্ত কাজে দুই মাসের ধকল থাকে সেটা ঠিক। তবে আমাকে যদি সিনেমার শুটিংয়ের জন্য ডাকা হয় আমি পুরো মন দিয়েই কাজ করতে প্রস্তুত। তবে সিনেমাগুলো নিজের প্রযোজনায় বলে আলাদা সুবিধা পাব। বাকি অভিনেতাদের শিডিউলও সেইভাবেই সাজানো আছে, যাতে আমি দু’দিকই ভারসাম্য করতে পারি। আগেরবার নির্বাচনের সময় ‘যোদ্ধা’ সিনেমার কাজ চলছিল। একইসঙ্গে ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারকও ছিলাম।’’
দেব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হইচই আনলিমিটেড’। গত বছরের ১২ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে ‘ধূমকেতু’সহ নাম ঠিক না হওয়া আরো দুটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।