ঢাকাMonday , 11 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার প্রশংসায় আলিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। একে তো সমসাময়িক অভিনেত্রী তার ওপর আলিয়ার বর্তমান প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে প্রেম করতেন দীপিকা। তবে এ দুই অভিনেত্রীর মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
কিছুদিন আগে একসঙ্গে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। সেখানে তাদের মধ্যে বন্ধুত্বের কথা জানিয়েছেন। এবার একটি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে দীপিকার প্রশংসা করলেন আলিয়া।
বর্তমানে গলি বয় সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রণবীর সিং ও আলিয়া ভাট। সিনেমাটির প্রচারে একটি রেডিও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। দীপিকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আলিয়া ভাট বলেন, ‘আপনার ভাবি, তার (রণবীর সিং) বেবি, আমার দিদি। তার সম্পর্কে আর কী বলব? কথায় আছে না-সৃষ্টিকর্তা ভালোবাসা দিয়ে ধৈর্য সহকারে কয়েক ঘণ্টা বসে তৈরি করেছেন। এটি শুধু তার সৌন্দর্যর নয়, হৃদয় ও ব্যক্তিত্বের ক্ষেত্রেও প্রযোজ্য। তার সঙ্গে আমার অনেক সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। সে আমার প্রিয়।’
জয়া আখতার পরিচালিত গলি বয় সিনেমাটি আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।