ঢাকাSunday , 10 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টোকস-বাটলারের ব্যাটে উদ্ধার ইংল্যান্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টপ অর্ডারের ব্যর্থতায় বিপদে পড়েছিল ইংল্যান্ড। তবে বেন স্টোকস ও জস বাটলারের ফিফটিতে সেন্ট লুসিয়া টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা।
সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দিনের ৮৩ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৩১ রান। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটিতে স্টোকস ৬২ ও বাটলার ৬৭ রানে অপরাজিত আছেন।
ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল প্রথম দুই ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ঘণ্টা নিরাপদেই পার করে দেন দুই ইংলিশ ওপেনার ররি বার্নস ও কিটন জেনিংস।
পানি পানের বিরতির পর প্রথম বলেই ৩০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই টেস্টে নিষিদ্ধ জেসন হোল্ডারের জায়গায় খেলতে নামা কিমো পল। স্লিপে ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে ৮ রান করেন জেনিংস।
লাঞ্চের আগে আর কোনো বিপদ হতে দেননি বার্নস ও জো ডেনলি। দ্বিতীয় সেশনে বার্নস পলের বলে এলবিডব্লিউ হন ব্যক্তিগত ২৯ রানে, ১০৩ বলে। এরপর ডেনলি (৫০ বলে ২০) আর অধিনায়ক জো রুটও (৫৪ বলে ১৫) উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি।
চা বিরতির আগে তখন ১০৭ রানেই ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে ইংল্যান্ড। সফরকারীরা সেই চাপ সামলে ওঠে স্টোকস ও বাটলারের ব্যাটে। শেষ সেশনের পুরোটাই কাটিয়ে দেন এই দুই ব্যাটসম্যান।
স্টোকস ৮৪ বলে তুলে নেন ফিফটি। এরপরই ৫২ রানে বোলার আলজেরি জোসেফকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। মাঠ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, ওভার স্টেপিং করেছিলেন জোসেফ! ব্যাটসম্যানকে আবার ডেকে পাঠান আম্পায়ার।
স্টোকসের পর ফিফটি তুলে নেন বাটলারও। এই দুজনের ব্যাটেই দ্বিতীয় দিনে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ড।