ঢাকাSaturday , 9 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের প্রশংসায় আলিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনেকদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বলিপাড়ায় চাউর হয়েছে, খুব শিগগির তারা বিয়েও করতে যাচ্ছেন।
ব্রহ্মাস্ত্র সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আলিয়া। এক সাক্ষাৎকারে এ অভিনেতা প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাকে। আলিয়া বলেন, ‘রণবীরের মতো ন্যাচারাল অভিনেতা আমার জীবনে দেখিনি। সে অন্যতম সেরা একজন অভিনেতা। শুধু আমি নই, অনেক ছেলে-মেয়েই তার অভিনয় পছন্দ করে। সে অভিনেতা হিসেবে খুবই শান্ত ও স্বাভাবিক। শুটিং সেটে কোনো কিছু ও কারো দিকে নজর দেয় না। অভিনয়ের সময় সে এটির মধ্যেই মগ্ন থাকে। সাধারণত আমি কখনো শুটিংয়ের সময় সংলাপ ভুলি না, কিন্তু যখন রণবীরের অভিনয় দেখি সংলাপ ভুলে যাই, কারণ সে খুবই স্বাভাবিকভাবে অভিনয় করে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে তার অভিনয় দেখি এবং শুটিং সেটে আমার কি করতে হবে তা ভুলে যাই। তার চোখগুলো সাধারণ এবং সে খুবই সৎ।’
ব্রহ্মাস্ত্র সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এটি প্রযোজনা করছেন করন জোহর। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন- অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনি রয় প্রমুখ। আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এছাড়া শমসেরা সিনেমায় দেখা যাবে রণবীরকে। অন্যদিকে ব্রহ্মাস্ত্র ছাড়াও গলি বয়, তখত, কলঙ্ক, সাদাক টু সিনেমায় দেখা যাবে আলিয়াকে।