ঢাকাSaturday , 9 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪১ নয়, ১০৩ তামিমের চোখে সেরা!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল। শুক্রবার বিপিএলের মঞ্চে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ ওপেনার। তার ৬১ বলে ১৪১ রানের ইনিংসে লন্ডভন্ড হয়ে যায় ঢাকা ডায়নামাইটসের শিরোপার স্বপ্ন। বিপিএলে এটাই তামিমের প্রথম শিরোপা। এর আগে পাঁচ আসরে একবারও ফাইনালে উঠা হয়নি তার। এবার প্রথম সুযোগেই বাজিমাত করেছেন তামিম। খুনে এক ইনিংস খেলেছেন। গড়েছেন একাধিক রেকর্ড। তবে তার কাছে ক্যারিয়ার সেরা ইনিংসটি খানিকটা পিছিয়ে আছে।
তামিমের চোখে তার টি-টোয়েন্টি সেরা ইনিংস হচ্ছে ১০৩*। ২০১৬ বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে তামিম বাংলাদেশকে তুলেছিলেন বিশ্বকাপের মূলপর্বে। ওই ম্যাচটি হারলে বাংলাদেশ ছিটকে যেত বিশ্বকাপ থেকে। তাই মহাগুরুত্বপূর্ণ ওই সেঞ্চুরিকে ‘হাই রেট’ করছেন বাঁহাতি ব্যাটসম্যান।
‘‘আজকের ইনিংসের সাথে ওই ইনিংসটিকে পাশাপাশি রাখতে পারব না কারণ হচ্ছে ওইটা ছিল আমার জাতীয় দলের দায়িত্ব। ওই ম্যাচ আমরা যদি হেরে যেতাম তাহলে টুর্নামেন্ট থেকে বিদায়। ওমান থাকলেও, চাপ যে কম ছিল তা না। তাই ওই ইনিংসটিকে আমি হাই রেট করি।’’
‘‘আমি সব সময় বলি যে, সেঞ্চুরি যে দলের সাথেই হোক না কেন সেটা অবশ্যই বিশেষ কিছু। কারণ আপনাকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে। আজকের ইনিংসটা নিশ্চিতভাবেই টপে থাকব। যেভাবে আমরা শুরু করেছি, পাওয়ার প্লে’তে খুব বেশি রান ছিল না আমাদের। পরে যেভাবে ব্যাটিং করেছি সেটা দারুণ ছিল। তুলনা করছি না। দুই সেঞ্চুরি আমার কাছে বিশেষ কিছু।’
’বিশ্বকাপ ও বিপিএল বাদে তামিম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ২০১৩ সালে বিজয় দিবস ক্রিকেটে। বিসিবি একাদশের হয়ে মোহামেডানের বিপক্ষে করেছিলেন ১৩০ রান। সেটাই ছিল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আজ তামিম ছাড়িয়েছেন নিজেকে। গড়েছেন নতুন কীর্তি।