ঢাকাThursday , 7 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইগার জিন্দা হ্যায় সিনেমার তেলেগু রিমেক?

Link Copied!

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত ব্যবসাসফল সিনেমা এক থা টাইগার। ২০১২ সালে মুক্তি পায় সিনেমাটি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। সালমান অভিনীত এ সিনেমাটিও বক্স অফিসে বাজিমাত করে।
এবার তেলেগু ভাষায় টাইগার জিন্দা হ্যায় সিনেমাটির রিমেক হতে যাচ্ছে। এতে সালমানের চরিত্রটিতে দেখা যাবে অভিনেতা গোপীচাঁদকে। নায়িকা চরিত্রের জন্য ভাবা হচ্ছে তামান্না ভাটিয়াকে। পরিচালকের আসনে কে থাকবেন তা এখনো ঠিক হয়নি। যদিও সিনেমাটি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গোপীচাঁদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা প্যান্থম। খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি। টাইগার জিন্দা হ্যায় সিনেমার রিমেক দিয়ে আবারো ক্যারিয়ারের তুঙ্গে ফিরতে চাইছেন এ অভিনেতা।
অন্যদিকে তামান্না ভাটিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এফ টু-ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন। বক্স অফিসে সিনেমাটি বেশ ভালো ব্যবসা করে। তামান্নার পরবর্তী সিনেমা তামিল ভাষার কানে কালাইমানে। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এটি। এছাড়া মার্চে মুক্তি পাচ্ছে তার দ্যাট ইজ মহালক্ষ্মী। কঙ্গনা রাণৌত অভিনীত বলিউডের কুইন সিনেমার রিমেক এটি।