ঢাকাThursday , 7 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লং ডিসটেন্স সম্পর্ক যেভাবে সামলাচ্ছেন রাধিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। দর্শকপ্রিয় বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০১২ সালে বৃটিশ মিউজিশিয়ান বেনেডিক্ট টেইলরকে বিয়ে করেন রাধিকা। কিন্তু লং ডিসটেন্সের সম্পর্ক কীভাবে সামলে চলছেন রাধিকা? এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাধিকা।
রাধিকা আপ্তে বলেন, ‘হয় বেনডিক্ট ভারতে আসে না হলে আমি লন্ডনে যাই।
লং ডিসটেন্স সম্পর্কের ক্ষেত্রে দুজন মানুষের সাক্ষাতের জন্য সময় বের করাটা কঠিন।’ লং ডিসটেন্সের সম্পর্কে একাকীত্ব আসতে পারে। কিন্তু এতে কিছু করার নেই বলে জানান রাধিকা আপ্তে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে, প্রতি মাসে কয়েকটি দিন একসঙ্গে কাটাব। এজন্য কখনো কখনো অন্য কাজের শিডিউল বাতিল করি। তবে এক মাসের বিষয়টি কখনো কখনো দেড় মাস পর্যন্ত গড়ায় কিন্তু তার বেশি না। আপনি যদি সত্যি কারো সঙ্গে থাকতে চান, সেজন্য আপনি চেষ্টা করেন-দেখবেন স্বয়ংক্রিয়ভাবে তা অগ্রাধিকার দিতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘স্বীকার করছি, লং ডিসটেন্সের সম্পর্ক সামলানো সত্যি অনেক কঠিন। মানুষ আমার কাছে প্রায়ই জানতে চান-বেনেডিক্ট যখন কাছে না থাকে, যখন একাকীত্ব বোধ করেন তখন কী করেন? লং ডিসটেন্স সম্পর্কে একাকীত্ব কিছুই করতে পারে না। কারণ মানুষ একই ছাদের নিচে একসঙ্গে বসবাস করেও একাকীত্বে ভোগে।’
রাধিকার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বেনেডিক্ট তার চাকরি ছেড়ে ভারতে এসে থাকতে শুরু করেছিল। এ প্রসঙ্গে রাধিকা আপ্তে বলেন, ‘আমরা দুজনেই মনে করি, এই সিদ্ধান্ত সঠিক ছিল না। আমরা দুজনেই কাজকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। কাজের বিষয়ে পরস্পরকে আমরা উৎসাহও দিয়ে থাকি।’