
পরমব্রত-তনুশ্রী
বিনোদন ডেস্ক : অরিন্দম’র থ্রিলার সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরমব্রত চট্রোপাধ্যায়-তনুশ্রী চক্রবর্তী।
২০১৪ সালে বিরসা দাশগুপ্ত’র পরিচালনায় ‘অভিশপ্ত নাইটি’ সিনেমায় সর্বশেষ কাজ করেছিলো এই জুটি।
তনুশ্রী এর আগে অরিন্দমের সঙ্গে কাজ করলেও পরমব্রত এবারই প্রথম তার সঙ্গে কাজ করতে যাচ্ছেন।
নায়িকা বদলের নাটকীয়তা নিয়ে শিরোনামে এসেছিল অরিন্দমের ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’। পরের সিনেমায় সেই তনুশ্রীকেই নিয়েছেন অরিন্দম। পরিবর্তন করেছেন নায়কের। মানে, নাম চূড়ান্ত না হওয়া সিনেমাতে তনুশ্রীর নায়ক হিসেবে থাকছেন পরমব্রত। শিগগিরই নতুন এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে।
২০১৬ সালে ‘অন্তর্লীন’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হয় পরিচালক অরিন্দমের। এতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, সম্পূর্ণা লাহিড়ী প্রমুখ।

