ঢাকাTuesday , 5 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনের চোটে ওয়ানডে দলে শফিউল, টেস্টে এবাদত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গোড়ালির চোটে আসন্ন নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে তাসকিন আহমেদের। তার পরিবর্তে ওয়ানডে দলে ফিরেছেন শফিউল ইসলাম। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন এবাদত হোসেন।
চলমান বাংলাদেশে প্রিমিয়ার লিগে সিলেট সিক্সার্সের হয়ে ফিল্ডিং করার সময় চোট পান তাসকিন। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে পাওয়া চোটে লম্বা সময় ডাক্তারের পরামর্শে থাকতে হচ্ছে তাকে। প্রায় এক বছর তিন মাস পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন এ পেসার। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় এবার দর্শক হিসেবে সতীর্থদের খেলা দেখতে হবে এ গতি তারকাকে।
এদিকে তাসকিনের চোট সৌভাগ্য হয়ে ধরা দিল আরেক পেসার শফিউল ইসলামের কাছে। জাতীয় দলের জার্সি গায়ে ৫৬টি ওয়ানডে খেললেও সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর চোট আর ফর্মহীনতায় আর জাতীয় দলে খেলা হয়নি। বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে নিয়েছেন এখনও পর্যন্ত ১৫ উইকেট। ঘরোয়া লিগে এমন পারফরম্যান্সে তাসকিনের বিকল্প হিসেবে ওয়ানডে দলের জন্য নির্বাচকদের নজড় কেড়েছেন তিনি।
নিউজিল্যান্ড সফরে গিয়ে আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টেষ্ট সিরিজেও অংশ নেবে বাংলাদেশ।
বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ,তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান।
বাংলাদেশের টেষ্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক) ,তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।