ঢাকাTuesday , 5 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের জমকালো জন্মদিন উদযাপন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ডান পায়ের ইনজুরির কারণে সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার। চোট থেকে সেরে উঠতে রীতিমত যুদ্ধ করলেও নিজের জন্মদিনের উৎসবটি বেশ দারুণভাবেই উদযাপন করেছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার। সোমবার প্যারিসে নিজের ২৭তম জন্মদিন পালন করেছেন নেইমার। তার জন্মদিনের উৎসবে ক্লাব সতীর্থ ও পরিবারের সদস্যরা যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে স্বদেশী তারকা দানি আলভেজের সঙ্গে লাল কোর্ট ও একই রংয়ের স্ট্রেচারে ভর করে যোগ দিতে দেখা গেছে নেইমারকে। তার জন্মদিন অনুষ্ঠানে ডিজে বব সিনক্লেয়ার, ব্রাজিলিয়ান শিল্পী ওয়েস সেফাদো, বিশ্ব সার্ফ চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেডিনাসহ প্রায় দুইশত অতিথি উপস্থিত হয়েছেন। প্যারিসের চ্যাম্প অ্যালাইসিতে বর্ণিল সাজে উপস্থিত হয়েছেন নেইমারে সতীর্থ ও অন্যান্য অতিথিরা।
বিশ্বের সবচেয়ে দামি তারকা নেইমারের জন্মদিনে পিএসজির স্বদেশি তারকা দানি আলভেজ ছাড়াও অধিনায়ক থিয়াগো সিলভা, অ্যাঙ্গেল ডি মারিয়া ও গোলরক্ষক আলফোনসি অ্যারোলাকে দেখা গেছে। পায়ে চোটের কারনে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর দুই পর্বে খেলতে পারবেন না নেইমার।