ঢাকাMonday , 4 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোসনা পড়ে গলে গলে

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বিয়ের সাজে কায়েস আরজু ও পরীমনি। একজন অন্যজনের হাতে হাত রাখতেই মধুর স্মৃতিতে ভেসে যান তারা। ঠিক তখনই ব্যাকগ্রাউন্টে বেজে উঠে ‘জোসনা পড়ে গলে গলে’ শিরোনামের গানটি। তরুণ নির্মাতা শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় ব্যবহার করা হয়েছে গানটি।
গতকাল ৩ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে ‘জোসনা পড়ে গলে গলে’ গানটি মুক্তি দেওয়া হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন ও ইয়াসমিন লাবণ্য। কবির বকুলের লেখা গানটির সুর করেছেন রাজিব দাস হিল্লোল।
‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু-পরীমনি। অনেক আগেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে। গত বছর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় সিনেমাটি। এবার সব সংশয় কাটিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরী-আরজু ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।

https://youtu.be/0Xx2E-omGW4