ঢাকাMonday , 4 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞাপনচিত্রে অরুণা বিশ্বাস

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমানে নাটক-টেলিফিল্ম ও চলচ্চিত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি। এবার বেসরকারি একটি প্রতিষ্ঠানের ডিটারজেন্টের বিজ্ঞাপনে মডেল হলেন এই অভিনেত্রী। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আকাশ আমিন।
আকাশ আমিন বলেন, ‘রিচ কেমিক্যালের টাইম ডিটারজেন্টের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলাম। এতেই মডেল হয়েছেন অরুণা বিশ্বাস ম্যাম। শুটিংয়ে অরুনা ম্যামের অনেক সহযোগিতা পেয়েছি। পাশাপাশি আমরা অনেক মজাও করেছি। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন।’
সম্প্রতি নগরীর উত্তরায় বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে। এতে মডেল হিসেবে আরো ছিলেন চিত্রনায়িকা অরিন, অঞ্জলি ও জিদান। বিজ্ঞাপনচিত্রটির নির্বাহী পরিচালক হিসেবে ছিলেন কাজী সবুজ। চিত্রগ্রহণে ছিলেন কিশোর নীল। চলতি মাসেই বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির সম্প্রচার শুরু হবে বলেও জানিয়েছেন নির্মাতা আকাশ আমিন।