ঢাকাMonday , 4 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ জয়ের পর নিষিদ্ধ হোল্ডার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগুয়া টেস্টে দাপুটে জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে উইন্ডিজ ভক্তদের জন্য দুঃসংবাদ, সিরিজের শেষ টেস্টে ইল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না দলটির অধিনায়ক জেসন হোল্ডার।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগুয়ায় তিন দিনেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেটের দাপুটে জয়ের এ ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পাচ্ছেন হোল্ডার। এ অপরাধের জন্য সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় টেস্টে উইন্ডিজ অধিনায়ক হোল্ডারকে নিষিদ্ধ করেছে আইসিসি।
হোল্ডারের নিষেধাজ্ঞায় সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাফেট। এর আগে হোল্ডারের ইনজুরিতে বাংলাদেশে দুই ম্যাচ সিরিজে উইন্ডিজ দলকে নেতৃত্ব দিয়েছেন দলীয় এ সহ অধিনায়ক। আর হোল্ডারের পরিবর্তে স্কোয়াডে যুক্ত হচ্ছেন ২০ বছর বয়সি অলরাউন্ডার কিমো পল। এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকবেন পেসার ওশান থমাস।
শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজটা দারুণ কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোসে প্রথম টেস্টে চারদিনেই ৩৮১ রানে বড় জয় পায় তারা। এরপর গতকাল দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগুয়ায় তিন দিনে জয় তুলে নেয় ১০ উইকেটে।