ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমী বললেন, আমি রেডি আপনারা রেডি তো?

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।পর্দায় তার অভিনয় ও হাসিতে মুগ্ধ হয়েছেন ভক্তরা। অনেকের স্বপ্নের নায়িকা তিনি।এবার স্বপ্নের নায়িকার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন ভক্তরা।
জনপ্রিয় এ চিত্রনায়িকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে এমনকি তাকে কোনো প্রশ্ন করতে চাইলে ভক্তরা নির্দ্বিধায় করতে পারবেন। আগামী ৩ ফেব্রুয়ারি রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এই অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে।প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে ভক্তদের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।
এ বিষয়ে এক ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘দর্শকদের সঙ্গে গল্প করার জন্য বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে! আগামী ৩ ফেব্রুয়ারি ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো? আমি থাকব আপনাদের অপেক্ষায়।’