ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাড়পত্র পেল ‘প্রতিশোধের আগুন’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক জায়েদ খান ও নবাগতা মৌ খান জুটি বেঁধে অভিনয় করছেন ‘প্রতিশোধের আগুন’ সিনেমায়। মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমাটি সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন জায়েদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিশোধের আগুন’ সিনেমাটির ক্যামেরা ক্লোজ করা হয়েছে গত বছর। এর অ্যাকশন দৃশ্যগুলো অনেক কষ্ট করে করতে হয়েছে।দর্শক সিনেমাটি দেখলে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।ভালো দিনক্ষণ দেখে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। তবে খুব দ্রুতই মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের।’
‘প্রতিশোধের আগুন’ সিনেমায় আরো অভিনয় করেছেন শাহরিয়াজ ও অস্ট্রেলিয়া প্রবাসী নবাগত নায়িকা নাজ, সাদেক বাচ্চু, রেবেকা, ড্যানি সিডাক প্রমুখ।বিএফডিসি, নরসিংদীর ড্রিম হলিডে পার্ক, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়।
জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। শফিক হাসান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।