ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডি ককের সিরিজ শেষ, বিশ্রামে ডু প্লেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেতে দক্ষিণ আফ্রিকার হয়ে সেরা ইনিংস উপহার দিয়েছেন ফাফ ডু প্লেসি। প্রথম ম্যাচে তার নেতৃত্বে দল জিতলেও বাকি দুটি ম্যাচে না খেলার ঘোষণা দিয়েছেন প্রোটিয়া এ অধিনায়ক।
ডু প্লেসির আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন কুইন্টন ডি কক। পেশির চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডের শেষটিতে চোট পেয়েছিলেন তিনি। এবার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।
ডি ককের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার ড. মোহাম্মদ মোসাজি বলেন, ‘শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাম পায়ের পেশিতে চোট পেয়েছেন ডি কক। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি। তবে আমরা আশাবাদী শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলের জন্য প্রস্তুত হতে পারবে সে। আগামী ১৩ ফেব্রুয়ারি ডারবান টেস্টের মধ্য দিয়ে যা শুরু হবে।’
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দল পাকিস্তান। টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় দিয়ে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এবার বাকি দুই ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শেষ করার প্রত্যয়ে থাকবে স্বাগতিক প্রোটিয়ারা।