ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির হলগুলোতে চলছে ডাকসু সংলাপ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডাকসু সম্পর্কে সাধারণ শিক্ষার্থী, বিতার্কিক ও বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আগ্রহ, প্রত্যাশা ও পরামর্শ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলছে সংলাপ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ও টিএসসি ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সর্ববৃহৎ সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) সংলাপের আয়োজন করেছে।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিতার্কিক ও সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, প্রত্যাশা ও পরামর্শ বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্ভাব্য প্যানেলগুলোর ইশতেহারে শিক্ষার্থীদের চাহিদার কথা অন্তর্ভুক্ত করতেই মূলত আমাদের এই আয়োজন।
প্রত্যেকটি হলে পৃথক পৃথকভাবে আয়োজন করা হচ্ছে এ সংলাপ। হল ডিবেটিং ক্লাবগুলোর সার্বিক সহযোগিতা ও তত্ত্ববধানে এই আয়োজনে হলের সর্বস্তরের শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ চোখে পড়ে।
প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন হলে এই ডাকসু সংলাপ চলবে।