ঢাকাFriday , 1 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেড-বার্নসের সেঞ্চুরিতে উড়ছে অস্ট্রেলিয়া

Link Copied!

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ক্যানবেরায় আজ শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের শুরুতে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। ২৮ রানেই তারা হারিয়ে বসে প্রথম সারির তিন-তিনজন ব্যাটসম্যানকে। সেখান থেকে দলের হাল ধরেন জো বার্নস ও ত্রাভিস হেড। তারা দুজন মিলে চতুর্থ উইকেটে মহাকাব্যিক ইনিংস খেলেন। অবিচ্ছিন্ন থেকে তোলেন ৩০৮ রান।
দলীয় ৩৩৬ রানের মাথায় আউট হন ত্রাভিস হেড। আউট হওয়ার আগে ২০৪ বল মোকাবেলা করে ২১টি চার ও ১ ছক্কায় করেন ১৬১ রান। যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর বার্নস দিন শেষ করে আসেন। তিনি ২৪৩ বল খেলে ২৬টি চারের সাহায্যে ১৭২ রান নিয়ে অপরাজিত আছেন। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষায় আছেন তিনি। তার সঙ্গে ২৫ রান নিয়ে অপরাজিত আছেন কুর্তিস প্যাটারসন। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৮৪ রান। আউট হয়েছেন মার্কাস হ্যারিস (১১), উসমান খাজা (০) ও মার্নাস ল্যাবুশানে (৬)।
বল হাতে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ৩টি উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন চামিকা করুণারত্নে। দুই ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম টেস্টটি অজিরা ইনিংস ও ৪০ রানে জিতেছে।