ঢাকাTuesday , 29 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির ধারণা সূচকে অবনতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির ধারণা সূচক বা করাপশান পারসেপশন ইনডেক্স (সিপিআই) অনুযায়ী দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। এবার (২০১৮) বাংলাদেশের স্কোর ২৬। ২০১৭ সালে এ স্কোর ছিল ২৮।
বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০১৮ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এই সূচক প্রকাশ করেছে। মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। টিআই প্রতি বছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে। এরই ধারাবাহিকতায় সিপিআই-২০১৮ প্রতিবেদন প্রকাশ করা হলো।
এই সূচকে ০ থেকে ১০০ এর স্কেলে ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৯তম। গতবার ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩ নম্বরে। একই স্কোর পেয়ে সেন্ট্রাল রিপাবলিক ও উগান্ডার সঙ্গে বাংলাদেশের অবস্থান।
আবার অধঃক্রম অনুযায়ী (খারাপ থেকে ভালো) বিবেচনা করলে বাংলাদেশ আগের ১৭তম অবস্থান থেকে নেমে গেছে ১৩তম অবস্থানে। যেখানে ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৭তম। আর ২০১৬ সালে দুর্নীতির ধারণা সূচকে ছিল ১৫তম অবস্থানে।
এই স্কেলে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসাবে বিবেচনা করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতির স্কোর চরম হতাশাজনক। স্কোর বিবেচনায় বাংলাদেশ উদ্বেগজনক অবস্থানে রয়েছে।’
এদিকে টিআই’র প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ ৮৮ স্কোর নিয়ে তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে উঠে এসেছে ডেনমার্ক। স্কোর কমে যাওয়ায় গতবারের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে থাকা নিউজিল্যান্ড এবার নেমে গেছে দ্বিতীয় অবস্থানে। এর পরে রয়েছে যথাক্রমে- ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, কানাডা ও লুক্সেমবার্গ।
অন্যদিকে এবারও সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে সোমালিয়া। তাদের স্কোর গতবারের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১০ হলেও নড়চড় হয়নি অবস্থানের। এরপরে রয়েছে যথাক্রমে- সিরিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, উত্তর কোরিয়া, সুদান, গিনি-বিসাউ, নিরক্ষীয় গিনি, আফগানিস্তান ও লিবিয়া
আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান। ৬৮ স্কোর নিয়ে সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী ২৫ নম্বরে অবস্থান করছে দেশটি। এরপর যথাক্রমে- ভারত ৭৮ (স্কোর ৪১), শ্রীলঙ্কা ৮৯ (স্কোর ৩৮), পাকিস্তান ১১৭ (স্কোর ৩৩), মালদ্বীপ ১২৪ (স্কোর ৩১), নেপাল ১২৪ (স্কোর ৩১) এবং আফগানিস্তান ১৭২তম (স্কোর ১৬) অবস্থানে রয়েছে।