ঢাকাTuesday , 29 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিযবুত তাহরীরের ছয়জনের রায় বুধবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কসহ ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলার রায় আগামীকাল। বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন।
এর আগে রায় প্রস্তুত না হওয়ায় কয়েক দফায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়। মামলার আসামিরা হলেন- হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন, যুগ্ম সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, সদস্য তানভীর আহম্মেদ, সাইদুর রহমান, আবু ইউসুফ আলী ও তৌহিদুল আলম।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৮ এপ্রিল রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে তাকওয়া মসজিদের পশ্চিম পাশে হিযবুত তাহরীরের কিছু সদস্য একত্রিত হন। তারা সরকারবিরোধী ষড়যন্ত্র এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেন। উত্তরা থানা-পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে উত্তরা থানা পুলিশ। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শেষে হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এ মামলায় চার্জ গঠন করা হয়। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ১৬ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।