ঢাকাTuesday , 29 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগাম প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত ৩৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচনী এলাকায় সব ধরনের আগাম নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাতে ইসি থেকে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী সরাতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের নিজ খরচে প্রচার সামগ্রী সরানোর নির্দেশনা দিয়ে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডের সব প্রচার সামগ্রী ৩১ জানুয়ারি রাত ১২টার মধ্যে সরাতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডে সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ সময় ৯ ফেব্রুয়ারি। ইসি কর্মকর্তারা জানান, উত্তর সিটির ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ২২ হাজার ৭২৬ ও নারী ১৪ লাখ ২৫ হাজার ৭৮৪ জন।
আর উত্তর সিটিতে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৯ হাজার ৩৫ ও নারী ভোটার ২ লাখ ৮২ হাজার ৬৪৯ জন। দক্ষিণের ১৮টি ওয়ার্ডে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৪১৬ ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯৪ জন।