ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বল্প সুদে সরকারি চাকরিজীবীদের গৃহঋণ বিতরণ শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত পরিপত্র অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক ৫ শতাংশ সুদে গৃহনির্মাণ ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার মাধ্যমে কৃষি মন্ত্রাণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. আল মামুনের অনুকূলে ঋণের চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে গতকাল রোববার সর্বপ্রথম ঋণ বিতরণ কার্যক্রম শুরু করলো ব্যাংকটি।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান ঋণের পে-অর্ডার গ্রাহকের কাছে হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের এমডি বলেন, সরকারি সিদ্ধান্তের আলোকে রূপালী ব্যাংক লিমিটেড অগ্রাধিকার ভিত্তিতে সরকারি কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। স্বল্প সময়ে মধ্যে ঋণ সুবিধা লাভ করায় গ্রাহকও ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই সর্বপ্রথম সরকারি কর্মচারী গৃহনির্মাণ ঋণের টাকা বিতরণ করল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন, জিএম মো. শফিকুল ইসলাম, মো. শওকত আলী, ডিজিএম মো. শাহেদুর রহমান ও শাখা ব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা।