ঢাকাSunday , 27 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

Link Copied!

নিউজ ডেস্ক : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী ৭৫ বছর বয়সে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক এক শোক বার্তায় নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
নুরুল আলম চৌধুরী মাত্র ২৭ বছর বয়সে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টসহ চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ষীয়ান এই রাজনীতিক ব্যক্তিত্ব দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের ওমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর জেলার ফটিকছড়ি উপজেলায় নিজ গ্রামের বাড়িতে ফটিকছড়ি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ আসর রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে স্থানীয় মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।