ঢাকাSaturday , 26 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবম ওয়েজবোর্ডের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নবম ওয়েজবোর্ডের বিষয়টিকে সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নবম ওয়েজবোর্ডের বিষয়টিকে সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এটা এজেন্ডা আকারে উঠেছে। নতুন করে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও হয়েছে। সেখানে সিনিয়র মন্ত্রীদের রাখা হয়েছে। এমনকি আমরা কমিটিতে যারা আছি, তারা বিষয়টিকে অধিক গুরুত্ব দিচ্ছি তার প্রমাণ হচ্ছে- শনিবার বন্ধের দিন আমরা মন্ত্রীরা এটা নিয়ে বসে মিটিং করলাম।
সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন-ভাতা বাড়াতে শনিবার সচিবালয়ে নবম ওয়েজবোর্ড নিয়ে গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে ফলপ্রসু কিছু হয়েছে কিনা জানতে চাইলে কমিটির প্রধান ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে বলার মতো কিছু আমাদের হাতে নেই। আমরা নবম ওয়েজবোর্ড নিয়ে নতুন একটি জার্নি শুরু করেছি মাত্র। এই জার্নিতেই আশা করছি আমরা এর সমাধান করতে পারব।’
তিনি বলেন, ‘আমরা একটি বটম লাইন ধরে এগুচ্ছি। বটম লাইন হচ্ছে, আমরা কো-অপারেশন শুরু করেছি। আশা করি, কো-অপারেশনের মাধ্যমে একটা সমাধানে পৌঁছা যাবে।’ ইলেকট্রনিক মিডিয়ার বিষয়টি নবম ওয়েজবোর্ডে যুক্ত করা হচ্ছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘টেলিভিশনের বিষয়টিকে আমরা গুরুত্ব দেব। এটা আমাদের আলোচনার মধ্যে আসবে।’
তিনি বলেন, ‘বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। সম্পাদকরা আমাদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। তারা তাদের মনের কথা ব্যক্ত করেছেন। তথ্যমন্ত্রী এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আবারও আমরা কথা বলব। তবে আজ কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আশা করছি, আলোচনার মাধ্যমে ভালো একটা সমাধানে পৌঁছাতে পারব।’
শর্ট নোটিশে নোয়াবের নেতারা বৈঠকে যোগ দেওয়ায় ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ধন্যবাদ জানাই নোয়াবের (সংবাদপত্র সম্পাদকদের সংগঠন) নেতাদের, কারণ শর্ট নোটিশে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারা।’