ঢাকাFriday , 25 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপরিবর্তিত আছে সবজির দাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর জিগাতলা ও রায়ের বাজার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা গেছে, লাউয়ের দাম ১০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা পিচ। শসা খিরাইয়ের কেজি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লেবুর হালি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকা।
এছাড়া বেগুনের দাম প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। টমেটো ৩০ টাকা,পটল ৮০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, সিম ৩০ টাকা দরে।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৩০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, আলু ২০ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ২০ টাকা, প্রতি পিস ফুলকপি ২৫ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, মুলা ৩০ টাকা কেজি দরে।
ধনিয়াপাতা এক মুঠি ১০ টাকা, কাচ কলা হালি ২৫ থেকে ৩০ টাকা, এছাড়া কচুর ছড়া ৪০ টাকা।
এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৪৫ টাকা, পাকিস্তানি মুরগি ২৪০ টাকা কেজি দরে। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।