ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে অস্ট্রেলিয়ার নাগরিক নিখোঁজ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে একজন চীনা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক নিখোঁজ হয়েছেন। ইয়াং হেংজুন নামের নিখোঁজ ওই লেখকের বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।
হেংজুনের এক বন্ধু জানিয়েছে, হেংজুন একজন ব্লগার ও চীনের প্রাক্তন কূটনীতিক। গত শনিবার নিউ ইয়র্ক থেকে গুয়াংঝু যাওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ফেং চংগি নামের সিডনির শিক্ষক ওই বন্ধু জানান, তার আশঙ্কা হেংজুনকে চীনা কর্তৃপক্ষ আটক করেছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি চীনের কর্মকর্তারা।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, তারা একজন অস্ট্রেলিয়ার নাগরিক সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন যিনি চীনে নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চীনে যাওয়ার সময় হেংজুনের সঙ্গে তার স্ত্রী ইউয়ান রুই জুয়ান ও কিশোর সৎ ছেলে ছিল বলে জানা গেছে।