ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারিতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারি মাসে টঙ্গীতে বিবাদমান দুইপক্ষ একসঙ্গে ইজতেমা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আজকে দুই পক্ষকে নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। একটা হলো মাওলানা ওয়াশেখের নেতৃত্বে। আরেকটি হলো মাওলানা জুবায়েরের নেতৃত্বে। এ ছাড়া দুই পক্ষের সবাই এখানে উপস্থিত ছিলেন। খোলামেলা আলাপ হয়েছে। আলাপের পর সিদ্ধান্ত হলো, আগামী ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে। দুই পক্ষই একত্রে এই ইজতেমা করবে।
তবে ইজতেমা কীভাবে সম্পন্ন হবে সে বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে আরেকটি সভা হবে বলে জানান স্বরাষ্ট্রমমন্ত্রী। তিনি বলেন, সেই সভাতে কবে, কখন এবং কীভাবে ইজতেমা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাওলানা সাদ এই ইজতেমায় আসবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইজতেমা দুইবারে হবে নাকি একবারেই সম্পন্ন হবে সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে। এসময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ঐক্যবদ্ধভাবে একটাই ইজতেমা হবে, দুইটা হবে না। সারা দেশে যে গোলযোগ হচ্ছে সেটি কাম্য নয়।