ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ আরসিজি সম্মেলন হবে ঢাকায়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ-আরসিজির দুই দিনব্যাপী চতুর্থ সম্মেলন রাজধানী ঢাকায় অুনষ্ঠিত হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর রূপসী বাংলা গ্রান্ড বলরুমে ২৪ জানুয়ারি সকাল ১০টায় শুরু হবে সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বুধবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, এ সম্মেলন আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় আমাদের সফলতা উপস্থাপন করাসহ আন্তর্জাতিক পর্যায়ে আবারও বাংলাদেশের নেতৃত্ব প্রদানের সক্ষমতা প্রদানে ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি বলেন, এশিয়া ও প্রসান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ইউএনওসিএইচএ এর উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় কাজ করে সংস্থাটি। এ সম্মেলনে মোট ২৬টি দেশ ও ২৪টি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার ১২০জন প্রতিনিধি অংশ নেবেন।
ডা. এনাম বলেন, এ সম্মেলনের ফলে ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে সিমুলেশন আয়োজন করতে সহযোগিতা হবে। বাংলাদেশের এসকল পদক্ষেপ ইতোমধ্যে আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, সংস্থাটির যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকার আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জরুরি সমন্বয় জোরদার করবে। বিভিন্ন প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ অনুসন্ধানে এবং উদ্ধার কার্যক্রমসহ মানবিক কার্যক্রম পরিচালনা। বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের বাংলাদেশ প্রবেশের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সিভিল মিলিটারী সমন্বয় জোরদার করবে সরকার।
এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় আমরা উন্নত বিশ্বের দেশগুলোর মতো সক্ষম কি না এটা আমি সচিব মহোদয়কে বলেছি। আমরা বলতে পারি আমাদের সেই মানের দক্ষ জনবল এখন তৈরি হয়েছে। জাপানিরাও আমাদের বলেছেন আমাদের উপযুক্ত ইকুইপমেন্ট নেই। আমরা তা পূরণের উদ্যোগ নিচ্ছি।
এ সময় মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন, ২৬৯ কোটি টাকার ইকুইপমেন্ট ক্রয় করেছি। তা আমাদের সেনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিতদের মধ্যে দেওয়া হয়েছে।
আরসিজি প্রতিষ্ঠা হয় বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় আন্তঃদেশীয় সিলি মিলিটারি সমন্বয় জোড়দার, সিভিল মিলিটারি জনবলের সমন্বয়ে কার্যক্রম অপারেশনাল প্লান তৈরি ও এর অনুশীলন এবং দুর্যোগ সাড়াদান কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা, শিক্ষণ ও তথ্য বিনিময়।