ঢাকাTuesday , 22 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষ্ণ সাগরে দুই জাহাজে আগুন, নিহত ১০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কৃষ্ণ সাগরে দুটি জাহাজের মধ্যে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১০ নাবিক। জাহাজ দুটির মধ্যে তেল স্থানান্তরের সময় এ ঘটনা ঘটে বলে রুশ যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার তাঞ্জানিয়ার পতাকাবাহী জাহাজ দুটিতে আগুন ধরে। মায়েস্ত্রো ও ভেনিস নামের জাহাজ দুটিতে ৩২ জন নাবিক ছিল।
রুশ যোগাযোগ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ১২ জনকে জ্বলন্ত জাহাজ দুটি থেকে উদ্ধার করা হয়েছে। আর কাউকে জাহাজ দুটি থেকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। সাগর উত্তাল থাকায় জাহাজ দুটির আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে না। সোমবার রুশ নৌ কর্মকর্তারা জানিয়েছিলেন, জাহাজ দুটি কের্চ প্রণালীতে জ্বালানি স্থানান্তর করছিল।