ঢাকাTuesday , 22 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আহমেদ ইমতিয়াজের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

Link Copied!

নিউজ ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মঙ্গলবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বিশিষ্ট সংগীত পরিচালক, একুশে পদক প্রাপ্ত সুরকার বুলবুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
দেশের সংগীতাঙ্গনে তার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে দেশের অপূরণীয় ক্ষতি হলো। সংগীতের ক্ষেত্রে তার অবদান মানুষ কখনো ভুলবে না।’ রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পৃথক বার্তায় প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইমতিয়াজ বুলবুল মঙ্গলবার সকালে রাজধানীর আফতাব নগরের বাসায় হার্ট অ্যাটাক হলে ভোর সাড়ে ৫টায় মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
এদিকে, আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামীর আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃতদেহ আফতাব নগরে নিজ বাসায় রাখা হয়েছে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য বুধবার শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে।
প্রখ্যাত সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। ১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীতশিল্পে সক্রিয় ছিলেন।
আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়।
বুলবুল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পদক এবং রাষ্ট্রপতি পদক লাভ করেন।