আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গা উপকূলের অদূরে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এএফপি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল টোঙ্গার রাজধানী নুকুয়ালোফার প্রায় ৮৫ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের একশ’ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে ওই এলাকায় সুনামির কোন হুমকি নেই।
নুকুয়ালোফায় এমারেল্ড হোটেলের অভ্যর্থনা কেন্দ্র থেকে বায়ে ফিলিমোয়েহালা নামের একজন জানান, ভূমিকম্পে রাজধানীতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

