ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় খনিতে আটকে পড়া ৯ শ্রমিকের মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি পটাশ খনিতে আটকা পড়া ৯ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাশিয়ার বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
শনিবার স্থানীয় সময় সকালে সোলিকামস্কের ওই খনিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় খনির ভেতরে আটকা পড়ে ১৭ শ্রমিক। এদের মধ্যে আটজন খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। সোলিকামস্ক এলাকাটি মস্কো থেকে এক হাজার ৫০০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।
রুশ বার্তা সংস্থা ইন্টার‌ফ্যাক্স জানিয়েছে, খনির যে অংশে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি ছিল নির্মাণাধীন এলাকা। সেখানে অগ্নিনির্বাপনের ব্যবস্থা সম্পূর্ণভাবে স্থাপিত হয়নি। উদ্ধারকারীরা ৩৬০ মিটারেরও বেশি গভীর এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করেছে।
অপরাধ তদন্তের জন্য নিয়োজিত রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
গত কয়েক বছরে রাশিয়ার খনিগুলোতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আর্কটিক অঞ্চলের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ৩৬ খনি ও উদ্ধারকর্মীর মৃত্যু হয়।