ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরাবের মতো নতুন বছরের প্রথম দিনে ‘বই উৎসব’ এর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৯ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ইবতেদায়ি পরীক্ষার ফলাফলও তুলে দেওয়া হয়। এ নিয়ে টানা দশমবার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে সরকার।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৯ সালের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসবের মধ্য দিয়ে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ করা হবে।
২০০৯ সাল থেকে গত নয় বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৬০ কোটি ৮৮ লাখ ১ হাজার ৯১২টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
নতুন বছরে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ হলে ১০ বছরে ২৯৬ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৭৯৪টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করবে সরকার।
বছরের প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করবে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি দেশের সব স্কুলে উৎসবের মধ্য দিয়ে নতুন বই বিতরণ করা হবে।