ঢাকাSunday , 23 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি প্রিন্স তালাল মারা গেছেন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের শাসন ব্যবস্থায় সংস্কারের জন্য উচ্চকন্ঠ হিসেবে পরিচিত প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন। ৮৭ বছর বয়সে শনিবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি রাজকীয় আদালত।
সৌদি শাসকগোষ্ঠী আল-সৌদ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ছিলেন প্রিন্স তালাল। তিনি শত কোটি ডলার বিনিয়োগকারী অন্যতম শীর্ষ ধনী আলওয়ালিদ বিন তালালের পিতা। কয়েক বছর ধরেই তালাল অসুস্থ ছিলেন। রিয়াদের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
১৯৬০ সালে রাজপরিবারের কয়েকজন প্রিন্সের সঙ্গে সৌদি সংবিধান সংস্কারের দাবি তোলেন প্রিন্স তালাল। সৌদি সরকার তার পাসপোর্ট বাতিল করলে স্বেচ্ছা নির্বাসনে চলে যান তালাল। ১৯৬৪ সালে ফয়সাল বিন আব্দুল আজিজ বাদশাহ হলে দেশে ফেরেন তালাল। এরপরই সংস্কারবাদের পক্ষ থেকে সরে আসেন তিনি। ২০১১ সালে সৌদি উত্তরাধিকার দেখভালকারী ‘অনুগত পরিষদ’ থেকে পদত্যাগ করেন তালাল।
সৌদি নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের এবং গাড়ি চালানোর সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন তালাল। এছাড়া সামরিক ব্যয় কমানোর পক্ষেও তার অবস্থান ছিল।