ঢাকাSunday , 23 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচনের ফল প্রচারে মিডিয়া সেন্টার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রচারে রাজধানীর সোনারগাঁও হোটেলে মিডিয়া সেন্টার খুলবে সরকার। তথ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় তিন দিন (২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর) মিডিয়া সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে।
রোববার সচিবালয়ে নির্বাচনকালীন তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, মিডিয়া সেন্টারটিতে ডিজিটার স্কিনের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল যেটি প্রকাশিত হবে, সেটি সরাসরি দেখানো হবে। নির্বাচন কমিশনের আপডেট আমরা স্কিনে প্রদর্শন করবো। মিডিয়া সেন্টারে প্রতি শিফটে ৭ জন করে কর্মকর্তা থাকবেন।
তিনি আরো বলেন, তথ্য মন্ত্রণালয় নির্বাচনকালীন সময়ে নির্বাচনের ফলাফল প্রচার এবং নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দেওয়ার কাজ করছে। তথ্য মন্ত্রণালয় থেকে আমরা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে পত্র প্রেরণের মাধ্যমের মিডিয়ার সেন্টারটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে। তারা যেন ঐ তিন দিনের তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এতে বিদেশি পর্যবেক্ষকরাও উপকৃত হবেন।
প্রতিমন্ত্রী বলেন, এছাড়া বিমানবন্দরে তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা থাকবেন, তারা বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনকেন্দ্রীক প্রাথমিক তথ্য দিয়ে সহায়তা করবেন।
তিনি বলেন, সংসদ নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন (২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর) গুজব সনাক্তকরণ সেলে প্রতি শিফটে ৯ জন করে কাজ করবে। ২৪ ঘণ্টায় মোট তিনটি শিফট কাজ করবে। নির্বাচনকেন্দ্রীক গুজব মিডিয়াকে অবহিত করা হবে বলে জানান তিনি।