ঢাকাSaturday , 22 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে বাজেট পাশ হয়নি, ‘শাটডাউন’

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আইনপ্রণেতারা বাজেট পাশে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে আংশিক ‘শাটডাউন’ (আর্থিক বরাদ্দ বন্ধ) শুরু হয়েছে।
বাজেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরিতে ৫ বিলিয়ন ডলার তহবিল দাবির প্রেক্ষিতে আইনপ্রণেতারা বাজেট পাশে রাজি হচ্ছেন না। এদিকে, ট্রাম্পও বলেছেন, মেক্সিকো দেয়ালের জন্য অর্থ বরাদ্দ দেওয়া না হলে তিনি বাজেটে সই করবেন না। ফলে এই শাটডাউন।
যুক্তরাষ্ট্রে যেকোনো চুক্তি পাশ হতে হলে তাতে প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন হয়। শুক্রবার সন্ধ্যায় মার্কিন আইনপ্রণেতারা এ বিষয়ে বিবাদে জড়িয়ে পড়ায় বাজেট পাশ হয়নি।
বাজেট পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর চার ভাগের এক ভাগের জন্য তহবিল বরাদ্দ শনিবার প্রথম প্রহর রাত ১২টা থেকে বন্ধ হয়ে গেছে। এর অর্থ হলো স্বরাষ্ট্র নিরাপত্তা, পরিবহন, কৃষি, রাজ্য ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আর্থিক সংকটে পড়েছে। এ ছাড়া, বন্ধ হয়ে যাবে জাতীয় পার্ক ও বনও।
আংশিক শাটডাউন কার্যকর হওয়ায় শত শত সরকারি কর্মকর্তাদের হয়তো বেতন ছাড়া কাজ করতে হবে অথবা সাময়িক ছুটিতে যেতে হবে।
শাটডাউন শুরুর কিছু আাগে টুইটারে প্রকাশ করা এক ভিডিও ভাষণে জোর দিয়ে ট্রাম্প বলেন, ‘এই শাটডাউনের সমস্যা সমাধান এখন ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের হাতে।’
তবে জ্যেষ্ঠ ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষারোপ করে বলেছেন, ‘প্রেসিডেন্ট এই শাটডাউনকে উস্কে দিচ্ছেন।’