ঢাকাSaturday , 22 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে শিক্ষার্থীদের বাস খাদে, নিহত ২৩

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুক্রবার এ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। নিহতদের মধ্যে দুই শিক্ষক ও গাড়ির চালক রয়েছে।
দাং জেলা থেকে ঘুরানি শহরে ফেরার পথে তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে পড়ে যায়।
গাড়িতে ৩৭ জন যাত্রী ছিল। এদের মধ্যে ২২ জন ঘটনাস্থলে মারা যায় এবং আরেকজন মারা যায় হাসপাতালে নেওয়ার পথে। আহত ১৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে বলেছেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
ভঙ্গুর সড়ক, যানবাহনের রক্ষণাবেক্ষণ ও অনিয়ন্ত্রিত যান চালানোর কারণে নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত সপ্তাহেও মধ্যাঞ্চলের নুয়াকোটে জেলায় ট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে।