ঢাকাSaturday , 22 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটে রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের নির্বাচনী এলাকায় চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে ব্যবহার করা যাবে না। তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, অথবা কোনো দুষ্কৃতিকারী তাদেরকে ব্যবহার করতে না পারে, সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। এ লক্ষ্যে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারে অথবা অন্যত্র গমন করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, এই সময়ের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে যাতে কোনো এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী প্রবেশ করতে না পারে, এজন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে খাদ্য, ত্রাণ বা জরুরি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহির্ভূত রাখা যেতে পারে।
নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহাপুলিশ পরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।