ঢাকাFriday , 21 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : একটি প্রধান অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিকে পদদলিত করে এবং শিগগিরই মেয়াদ শেষ হতে যাওয়া আরেকটি চুক্তি নিয়ে আলোচনায় অনীহা প্রকাশ করে যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযোগ করেছেন।
১৯৮৭ সালে মধ্যম পাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে ইউরোপে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনে মস্কো ও ওয়াশিংটনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
পুতিন বলেছেন, যদি এ ধরণের ঘটনা ঘটে তাহলে পরিণতি হবে মারাত্মক। তিনি বলেন,‘আমরা গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ভেঙ্গে যাওয়া এবং অস্ত্র প্রতিযোগিতা শুরু দেখে যাচ্ছি।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘পরিস্থিতির উন্নতি কী করে হবে সেটা কল্পনা করা কঠিন (যুক্তরাষ্ট্র চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে)। যদি এই ক্ষেপণাস্ত্র ইউরোপে চলে আসে তাহলে আমাদের কী করা উচিৎ? অবশ্যই আমাদেরকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’