ঢাকাThursday , 20 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণায় সমালোচনার মুখে ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর খোদ নিজের দলের ভেতরেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রায় দুই হাজার মার্কিন সেনা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলকে ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে মুক্ত করতে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) কে সহায়তা করছে। সিরিয়া ও ইরাকের বিস্তির্ন এলাকা থেকে পালিয়ে গেলেও এই অঞ্চলটিতে আইএসের উপস্থিতি রয়ে গেছে।
বুধবার ট্রাম্প এক টুইটে বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) পরাজিত হয়েছে। আইএস এর সঙ্গে লড়াইয়ের জন্যই কেবল সেনাদের সেখানে রাখা।
ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এই সিদ্ধান্ত ‘ওবামার বিশাল ভুলের মতো।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সম্মানের ওপর এটি কলঙ্ক। আমি মনে করি আমাদের নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য এটি বিপর্যয়কর।’
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ‘এটি বিশাল মাপের ভুল এবং এটা কীভাবে আমাদের দেশকে বিপদে ফেলবে প্রেসিডেন্ট তা দেখতে ব্যর্থ হয়েছেন।’
সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত ট্রাম্প এতোটা দ্রুততার সাথে নিয়েছেন যে খোদ প্রশাসনের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন দুটি মিত্র দেশও ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়ে কিছু জানতো না বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব কর্কার বলেছেন, ‘আমরা ভাবনায় এই সিদ্ধান্ত পুরো প্রশাসনের জন্য একটি ধাক্কা।’