ঢাকাThursday , 20 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের দিন সাধারণ ছুটি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। এদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ওই দিন সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বৃহস্পতিবার অ্যালোকেশন অব বিজনেসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এ ছুটি ঘোষণা করে।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারা বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
জানা গেছে, ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৭ ডিসেম্বর নির্দেশ দেয় নির্বাচন কমিশন।