ঢাকাWednesday , 19 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাপের মুখে বন্ধ হয়ে গেল ট্রাম্পের দাতব্য সংস্থা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতব্য সংস্থা ‘ট্রাম্প ফাউন্ডেশন’ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যরা এই সংস্থার তহবিলের অপব্যবহার করেছেন, এই অভিযোগে চাপের মুখে সংস্থাটি বন্ধ করে দেওয়া হয়।
নিউ ইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড ট্রাম্পের দাতব্য সংস্থা বন্ধের এ ঘোষণা দেন। সংস্থার যে অর্থ এখনো অবশিষ্ট রয়েছে তার বিতরণ এখন থেকে তদারকি করবেন বারবারা।
বারবারা আন্ডারউড দাতব্য সংস্থাটির তহবিল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য অপব্যবহারের অভিযোগ আনেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার জ্যেষ্ঠ তিন সন্তানের বিরুদ্ধে। তবে দাতব্য সংস্থাটির আইনজীবী বারবারা আন্ডারসনের বিরুদ্ধে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ আনেন।
ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি হলো এই দাতব্য সংস্থার তহবিল অপব্যবহারের মামলা। এ ছাড়া, আরো কয়েকটি উল্লেখযোগ্য মামলা হলো- ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ।